ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

করোনায় মৃত্যু নেই, নতুন করে শনাক্ত ২৬

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে বুধবার নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২৬ জন। এর আগের দিন মঙ্গলবারও কেউ মারা যায়নি। তবে আক্রান্ত হয়েছিলেন ২১ জন। এই চলতি বছরে  মাট মৃত্যু হয়েছে ১৯ জনের এবং এই সময়ে মোট আক্রান্ত হয়েছেন ৪৯৯ জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


অধিদফতরের তথ্যমতে , দেশে  এখন পর্যন্ত করোনায়  মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৪৪ জন। আর মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের।  


স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯৯ টি। এ পর্যন্ত  মোট নমুনা  পরীক্ষা হয়েছে এক কোটি ৫৭ লাখ ৩০ হাজার ৬৩০টি। আর দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক শূণ্য চার শতাংশ  এবং গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ২১ শতাংশ। এছাড়া দেশে  শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।


উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখে।

ads
ads
ads

Our Facebook Page